কক্সবাজার ও ময়মনসিংহে
সড়ক দুর্ঘটনায়
৫ জন নিহত
কক্সবাজার প্রতিনিধি ও ভালুকা সংবাদদাতা
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৩
রবিবার বিকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ নোমান (২৮), আরোহী রুবি আক্তার (৩০) ও সাইমা চৌধুরী নামের ৬ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। আহত অপর ৩ যাত্রীকে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডস্টোর ড্রাইভারপাড়ায় গতকাল বিকালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। ভালুকাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তাইজুল ইসলাম বিপ্লব (১৬) নিহত হয়। আরোহী ছাইদুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়। আহত ছাইদুলকে প্রথমে ভালুকা, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।