ফটো ক্যাপশন

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম অব ন্যাশনাল সেভিং স্কিম শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন। এ সময় মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক এবং ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান মোহাম্মদ খোরশেদ আলম উপস্থিত ছিলেন

০০০

এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লি.-এর ৯ম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এনসিসিবি সিকিউরিটিজের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ ও এনসিসিবি সিকিউরিটিজের সিইও (চলতি দায়িত্ব) এবং ব্যাংকের সিএফও মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন

০০০

পপুলার লাইফ ইনস্যুরেন্সের লক্ষ্যমাত্রা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের কক্সবাজার আনন্দ ভ্রমণ ও বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। কোম্পানির এমডি ও সিইও বি এম ইউসুফ আলী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস, নির্বাহী পরিচালক ড. শেখ মহ. রেজাউল ইসলাম ও খলিল আহমদ, পরিচালক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক

০০

ঢাকার স্পেক্ট্রা কনভেনশন সেন্টার গুলশানে ওয়ান ব্যাংক লিমিটেড এর ‘আঞ্চলিক শাখা সম্মেলন-২০১৯’ সম্প্রতি অনুষ্ঠিত হয়। দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ্, পরিচালক শওকত জামান, ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম প্রমুখ