প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ১৭:২৮
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিএম মিরাজুল ইসলাম
প্রভাষক, বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের পরীক্ষায় নৈর্ব্যক্তিক এর উপর ৪০ মার্কের প্রশ্ন থাকবে এছাড়া শূন্যস্থান,সংক্ষিপ্ত প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্নে ২টি যোগ্যতাভিত্তিক আবশ্যিক প্রশ্ন থাকবে অর্থাত্ ৭০ মার্কের প্রশ্নই অতি সংক্ষিপ্ত আকারের হবে । সিএম মিরাজুল ইসলাম বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বাংলাদেশের অর্থনীতি: কৃষি ও শিল্প অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের মাধ্যমে সাজিয়েছেন। আজ এর প্রথম অংশ দেয়া হলো।
অধ্যায়-৪
বাংলাদেশের অর্থনীতি: কৃষি ও শিল্প
১. অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক. ধনতান্ত্রিক খ. উন্নয়নশীল গ. উন্নত ঘ. পুঁজিবাদী
২. বাংলাদেশের শতকরা কতজন মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল?
ক. ৬০% খ. ৭০%গ. ৮০% ঘ.৮৫%
৩. বর্তমানে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান কত?
ক. ২০% খ. ২৫%গ. ২৯% ঘ. ২১%
৪. বাংলাদেশে কত ধরনের কৃষিজাত দ্রব্য উত্পন্ন হয়?
ক. ৩ খ. ৪ গ. ১ ঘ.২
৫. বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কোনটি?
ক. মাছ খ. ভাত গ. ডাল ঘ. গম
৬. বাংলাদেশের প্রধান ফসল কোনটি?
ক. ধান খ. পাট গ. গম ঘ. চা
৭. বাংলাদেশে কয়ধরনের ধানের চাষ হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ.১
৮. বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ চাল উত্পন্ন হয়?
ক. প্রায় ২ কোটি ৪০ লাখ মেট্রিকটন
খ. প্রায় ৩ কোটি ৩০ লাখ মেট্রিকটন
গ. প্রায় ৩ কোটি ২১ লাখ মেট্রিকটন
ঘ. প্রায় ৩ কোটি ৪০ লাখ মেট্রিকটন
৯. কোন ঋতুতে গমের চাষ হয়?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. হেমন্ত ঘ. শীত
১০. বাংলাদেশে প্রতিবছর গম উত্পন্ন হয় প্রায়—
ক. ১০ লক্ষ মেট্রিকটন
খ. ১২ লক্ষ মেট্রিকটন
গ. ১৪ লক্ষ মেট্রিকটন
ঘ. ১৩ লক্ষ মেট্রিকটন
১১. বাংলাদেশ প্রতিবছর গম আমদানি করে—
ক. প্রায় ৪ লাখ মেট্রিকটন
খ. প্রায় ৫ লাখ মেট্রিকটন
গ. প্রায় ৬ লাখ মেট্রিকটন
ঘ. প্রায় ৭ লাখ মেট্রিকটন।
১২. বাংলাদেশে বছরে কী পরিমাণ ডাল উত্পন্ন হয়?
ক. প্রায় ১৭-১৮ লক্ষ মেট্রিকটন
খ. প্রায় ১০-১২ লক্ষ মেট্রিকটন
গ. প্রায় ৭-৮ লক্ষ মেট্রিকটন
ঘ. প্রায় ৮-৯ লক্ষ মেট্রিকটন
১৩. বাংলাদেশে প্রতিবছর ডালের চাহিদা কত?
ক. ৩০-৩৫ লক্ষ মেট্রিকটন
খ. ৩৫-৩৮ লক্ষ মেট্রিকটন
গ. ৩০-৩৩ লক্ষ মেট্রিকটন
ঘ. ৩৫-৪০ লক্ষ মেট্রিকটন
১৪. বাংলাদেশের চতুর্থ খাদ্যশস্য কোনটি?
ক. ভাত খ. গম গ. আলু ঘ. চা
১৫. কোন মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী?
ক. এঁটেল মাটি খ. পলিমাটি
গ. বেলেমাটি ঘ. বেলে-দোআঁশ
১৬. বাংলাদেশে বাত্সরিক কী পরিমাণ আলু উত্পন্ন হয়?
ক. প্রায় ৪০ লক্ষ মেট্রিকটন
খ. ৪০ লক্ষ মেট্রিকটন
গ. প্রায় ৩৫ লক্ষ মেট্রিকটন
ঘ. ৩০ লক্ষ মেট্রিকটন
উত্তরপত্র: ১. (খ) উন্নয়নশীল ২. (গ) ৮০%৩. (ক) ২০%৪. (ঘ) ২৫. (খ) ভাত৬. (ক) ধান ৭. (খ) ৩ ৮. (ঘ) প্রায় ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন
৯. (ঘ) শীত ১০. (ক) ১০ লক্ষ মেট্রিক টন ১১. (খ) প্রায় ৫ লাখ মেট্রিক টন
১২. (গ) প্রায় ৭-৮ লক্ষ মেট্রিক টন ১৩. (ঘ) ৩৫-৪০ লক্ষ মেট্রিক টন
১৪. (গ) আলু ১৫. (ঘ) বেলে-দোআঁশ
১৬. (ক) প্রায় ৪০ লক্ষ মেট্রিক টন
প্রাথমিক বিজ্ঞান
জান্নাতুল ফেরদৌস স্বর্ণা
সিনিয়র সহকারী শিক্ষক (রসায়ন)
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা
শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ৩য় অধ্যায় থেকে নমুনা প্রশ্ন শূন্যস্থান, বাম-ডান, শুদ্ধ-অশুদ্ধ নিয়ে পড়াশোনা করব।
অধ্যায়:জীবনের জন্য পানি
প্রশ্ন: পানি দূষণ কী? পানি দূষণের ফলে কী হয়?
উত্তর: জীবনধারণের জন্য পানি অত্যাবশ্যকীয় একটি উপাদান। পানি ছাড়া কোন উদ্ভিদ বা প্রাণীই বেঁচে থাকতে পারে না। পানিতে যখন ময়লা, অপরিষ্কার, রঙিন ক্ষতিকর কোন কিছু মিশে পানিকে ব্যবহার অনুপযোগী করে ফেলে তখন সেই পানিকে দূষিত পানি বলে। অর্থাত্ পানি দূষণ বলতে পানিতে ক্ষতিকর ও নোংরা পদার্থ মিশে থাকাকে বুঝায়।
পানি দূষণের ফলে নানা ক্ষতিকর প্রভাব পড়ে। যেমন:
দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া ইত্যাদি রোগ হতে পারে। এছাড়া নানারকম চর্মরোগ ও পেটের পীড়াও হতে পারে।
অনেক সময় আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত ও পায়ে ক্ষত বা ঘা হবার সম্ভাবনা থাকে। এই রোগের কোনো চিকিত্সা নেই।
শূন্যস্থান পূরণ
১। প্রাকৃতিক কারণে আর্সেনিক দূষণ হয়ে থাকে।
২। আর্সেনিক সংক্রমক নয়।
৩। বিভিন্ন উত্স থেকে পানির চক্রাকারে ঘুরে আসাকে পানিচক্র বলে।
৪। মেঘের পানিকণা ঠাণ্ডায় বরফে পরিণত হয়।
৫। লাল রং চিহ্নিত নলকূপের পানি পান করা যাবে না।
৬। পাত্রের পানিতে অল্প ফিটকিরি দিলে তাড়াতাড়ি তলানি জমে।
ডান-বাম মিলকরণ
বাম ডান
(ক) টলটলে পুকুরের পানিও
(খ) বিভিন্ন উপায়ে পানিকে
(গ) দূষিত হতে পারে
(ঘ) উদ্ভিদ মাটি থেকে
(ক) শিশির ও বৃষ্টি তৈরি হয়
(খ) পানি ও পুষ্টি উপাদান শোষণ করে
(গ) জলীয়বাষ্প থেকে
(ঘ) শোধন করা যায়
(ঙ) জীবাণুমুক্ত হতে পারে
(চ) অক্সিজেন সংগ্রহ করে
উত্তর:
(ক) টলটলে পুকুরের পানিও দূষিত হতে পারে।
(খ) বিভিন্ন উপায়ে পানিকে শোধন করা যায়।
(গ) জলীয়বাষ্প থেকে শিশির ও বৃষ্টি তৈরি হয়।
(ঘ) উদ্ভিদ মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে।
শুদ্ধ/অশুদ্ধ লিখ
১। নদীর পানি প্রবাহিত হয়ে খালে গিয়ে মেশে। (অশুদ্ধ)
২। সকল প্রাণীর জন্যই পানি অবশ্য দরকার। (শুদ্ধ)
৩। কলকারখানার বর্জ্য পানিতে ফেললে পানি দূষণমুক্ত হয়। (অশুদ্ধ)
৪। আর্সেনিকের ফলে সৃষ্ট ক্ষত বা ঘা আর্সেনিকোসিস নামে পরিচিত। (শুদ্ধ)
৫। অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফুটানো সম্ভব হয় না। (শুদ্ধ)
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই-এর ১ম ও ২য় অধ্যায় থেকে কয়েকটি নমুনা বাম-ডান মিলকরণ নিয়ে আলোচনা করা হলো।
(ক) বাম-ডান মিলকরণ
বাম ডান
১। গণঅভ্যুত্থান হয়
২। অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয়
৩। “কে ফোর্স”-এর অধীনে ৩টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়
৪। মুক্তিযুদ্ধের সময় অল্প হলেও
৫। মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে ১৯৬৯ সালে
১০ নম্বর সেক্টরের অধীনে
মেজর খালেদ মোশাররফ
অঞ্চল,চট্টগ্রাম, চালনা
যুদ্ধ ছিল রক্তক্ষয়ী
১৮৬৯ সালে
উত্তর:১। গণঅভ্যুত্থান হয় ১৯৬৯ সালে।
২। আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম, চালনা ১০ নম্বর সেক্টরের অধীনে।
৩। “কে ফোর্স”-এর অধীনে মেজর খালেদ মোশাররফ।
৪। মুক্তিযুদ্ধের সময় অল্প হলেও যুক্ত ছিল রক্তক্ষয়ী।
৫। মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে ৩টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়।
আগামীকাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৩-এর সকল বিষয়ের প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন দেয়া হবে।