এইচএসসি পরীক্ষার প্রস্তুতি :বাংলা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ১৭:২৮
বাংলা
মোস্তাফিজুর রহমান লিটন, সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক
কলেজ,ঢাকা
কলিমদ্দি দফাদার
আবু জাফর শামসুদ্দীন
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও
ওরা বিজলির দুর্বল শরীর নিয়ে খোঁচাতে লাগল। একজন আরেকজনের দিকে ছুড়ে দেয়। কতক্ষণ চলছিল এ দানবীয় অত্যাচার, বিজলির তা খেয়াল নেই। দুর্বল দেহ, জ্ঞান হারিয়ে ফেলেছিল। যখন জ্ঞান ফিরল, দেখল ওরা গলায় পেঁচিয়ে দিয়েছে একটা দড়ি। দু দিক থেকে টেনে একবার ফাঁসের মতো লাগাচ্ছে, আবার ঢিলে দিয়ে বলছে, ‘মুখ খোল। নয় তো চল বিলের ধারে। কচি খুকি, বুঝতে পারিস না? লাশ যদি পড়ে, কে তুলবে? যদি বাঁচতে চাস অস্ত্রের কথা বল, ওমরের কথা বল।’ ওমর মুক্তিযোদ্ধা, বিজলির ভাই। বিজলির সব শক্তি নিঃশেষ। মাথা নাড়িয়ে জানায়, সে জানে না। পাকিস্তানি সেনারা তখন বলে, ‘তবে মর। কাক চিলে খুবলে খাক তোর গুনাগার শরীরটা।’
ক.কলিমদ্দি পেশায় কী ছিলেন? ১
খ.বর্ষায় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অঞ্চলের বর্ণনা দাও। ২
গ.উদ্দীপকের বিজলি ও ‘কলিমদ্দি দফাদর’ গল্পের সুমতির নির্যাতিত হওয়ার পটভূমি ব্যাখ্যা করো। ৩
ঘ.উদ্দীপকের গল্পাংশের সঙ্গে ‘কলিমদ্দি দফাদার’ গল্পের শিল্পরীতির তুলনা করো। ৪
২ নম্বর প্রশ্নের ‘ক’-এর উত্তর
কলিমদ্দি পেশায় ছিলেন ইউনিয়ন বোর্ডের একজন দফাদার।
২ নম্বর প্রশ্নের ‘খ’-এর উত্তর
অন্য সময় নদীর দু তীর ধরে দু মাইল ভেতর পর্যন্ত না ডুবলেও বর্ষার সময় চারিদিকে পানি থৈ থৈ করে।
তবে বর্ষার পানিতে প্ল¬াবিত হওয়ার ফলে আরও ভেতরে নৌকা ছাড়া চলাচল অসম্ভব হয়ে পড়ে। এ ঋতুতে নদীতীরবর্তী অঞ্চলের কোনো কোনো গ্রাম রীতিমতো জলবেষ্টিত দ্বীপ হয়ে যায়। কানায় কানায় ভরা প¬াবনের পানির জন্যে অনেক সময় দু মাইলের পথ পাঁচ মাইল ঘুরে যাওয়ার মতো দুর্ভোগ পোহাতে হয় এ অঞ্চলের জনসাধারণকে।
২ নম্বর প্রশ্নের ‘গ’-এর উত্তর
১৯৭১ সালে পাকহানাদার বাহিনীর পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল এদেশের লক্ষ লক্ষ নারী যার সাথে‘কলিমদ্দি দফাদার’ গল্পের সুমতি এবং উদ্দীপকে উল্লে¬খিত বিজলি মুক্তিযুদ্ধে নির্যাতনের মিল রয়েছে।
‘কলিমদ্দি দফাদার’ গল্পে উল্লে¬খিত সুমতিও দুর্ভাগ্যের শিকার এক হিন্দু যুবতী। নদীর ঘাটে পানি আনতে গিয়ে পাকসেনাদের দৃষ্টিতে পড়ে সে। প্রাণপণে আত্মরক্ষার চেষ্টা সত্ত্বেও পাকবাহিনীর লালসা থেকে শেষপর্যন্ত নিজেকে সে রক্ষা করতে পারে নি।
উদ্দীপকে উল্লে¬খিত চরিত্র বিজলি মুক্তিযুদ্ধে নির্যাতিত এক নারী। মুক্তিযোদ্ধা ওমর এবং তার অস্ত্রের সন্ধান না দেওয়ায় বিজলির ওপর নির্মম অত্যাচার চালায় পাক-পশুরা। হায়েনাদের দানবীয় খুশির খোরাকে পরিণত বিজলি মৃত্যুবরণ করলেও তাদের জিজ্ঞাসাবাদে মুখ খোলে নি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মুক্তিযোদ্ধা ও অস্ত্রের সন্ধান জানাতে অস্বীকৃতি জানানো বিজলির দেশপ্রেম ও মানসিক দৃঢ়তার বহিঃপ্রকাশ। গল্পের সুমতি ও বিজলির মতো আরও যেসব নারীর অসীম ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। উদ্দীপকের বিজলি ও ‘কলিমদ্দি দফাদর’ গল্পের সুমতির নির্যাতিত হওয়ার পটভূমি একই।
২ নম্বর প্রশ্নের ‘ঘ’-এর উত্তর
আবু জাফর শামসুদ্দীন রচিত ‘কলিমদ্দি দফাদার’ গল্পে উঠে এসেছে মুক্তিযুদ্ধের চালচিত্র। উদ্দীপকের গল্পাংশেও মুক্তিযুদ্ধের একটি বীভত্স চিত্র উন্মোচিত হয়েছে।
‘কলিমদ্দি দফাদার’ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি অন্যতম শিল্পসফল ছোটগল্প। লেখকের সর্বদর্শী অবস্থান থেকে বর্ণিত আলোচ্য গল্পের কাহিনিতে মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রামের প্রত্যক্ষ চিত্র উপস্থাপিত না হলেও মুক্তিযুদ্ধের সামগ্রিক চালচিত্রের একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়।
অন্যদিকে উদ্দীপকে উল্লে¬খিত গল্পাংশটির পটভূমিও মুক্তিযুদ্ধ। তবে প্রথমোক্ত গল্পটির মতো এ গল্পাংশের কাহিনিতে মুক্তিযুদ্ধের সামগ্রিক চালচিত্র নয় বরং একটি খণ্ডিত রূপ তথা নারীনির্যাতন এবং বাঙালি নারীর দেশপ্রেম ও দৃঢ়তা পাকসেনা কর্তৃক নির্যাতিত বিজলি চরিত্রটির মাধ্যমে উপস্থাপন করে যুদ্ধের ভয়াবহতার চিত্র প্রকাশ করেছেন লেখক।
কেন্দ্রীয় চরিত্র ‘কলিমদ্দি দফাদার’ এবং অন্যান্য পার্শ্ব চরিত্রগুলোর মাধ্যমে যুদ্ধকালীন পাকবাহিনীর অমানবিক অন্যায় এবং মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতার সম্মিলিত প্রতিরোধের চিত্র পরস্ফুিট হয়েছে এখানে। চরিত্রানুযায়ী কথ্য ভাষারীতিতে রচিত সংলাপ এ গল্পের মর্মবাণীকে সার্থকভাবে প্রকাশ করেছে। উদ্দীপকের চারিত্রিক বৈশিষ্ট্যেও নারীর অবস্থা স্বাধীনতার কথা বলে। সময়, আবহ, এবং পরিপ্রেক্ষিগত সকল বিষয়ের দিকটিই শিরে্পর সামঞ্জস্য ধারা বজায় রেখেছে। ভাষারীতির ক্ষেত্রেও ‘কলিমদ্দি দফাদার’ গল্পের সঙ্গে উদ্দীপকে উল্লে¬খিত গল্পাংশের সাদৃশ্য পরিলক্ষিত হয়। উদ্দীপকের গল্পাংশেও চলিত ভাষারীতির প্রয়োগ লক্ষ করা যায়। সুতরাং দেখা যাচ্ছে যে, কাহিনিতে কিছুটা বৈসাদৃশ্য পরিলক্ষিত হলেও মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ‘কলিমদ্দি দফাদার’ এবং উদ্দীপকের গল্পাংশের শিল্পরীতিতে প্রচুর সাদৃশ্য বিদ্যমান।