ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর গুলশানে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি)’ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করেছে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস- নগদ। এর মধ্য দিয়ে আর্থিক অনিয়ম এবং অবৈধ অর্থ লেনদেন রোধে নিজেদের শক্তিশালী অবস্থান তুলে ধরা হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগ-এর মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ নগদের কর্মকর্তারা।
প্রশিক্ষণে আলোচনার মূল বিষয় ছিল মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের বিভিন্ন ধাপসমূহ, সম্ভাব্য ক্ষেত্রসমূহ, ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস (ডিএফএস)-এর ক্ষেত্রে এর ব্যাপ্তি এবং ডিএফএস প্ল্যাটফর্মকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন রোধে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ। - প্রেস বিজ্ঞপ্তি