গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ১৯:৩৯
২০১১ সালের ২৮ জুন দক্ষিণ কোরিয়ার উলসানে অবস্থিত উজু-গুন শহরে প্রদর্শন করা হয় বিশ্বের সবচেয়ে বড় মাটির নির্মিত পাত্র। স্থানীয়দের কাছে অঙ্গি নামে পরিচিত এ ধরনের ঐতিহ্যবাহী মাটির পাত্রগুলো সাধারণত তৈরি করা হয় এঁটেল মাটি, ছাই ও পানির সংমিশ্রণে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মাটির পাত্রগুলোর উপর বাহারি নকশা খোদাই করে এগুলোকে আরও আকর্ষণীয় করে তোলেন স্থানীয় কারুশিল্পীরা। আর এভাবে বানানো মাটির পাত্রগুলোকে নতুন করে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই বিশ্বের বৃহত্তম যে মাটির পাত্রটি সম্প্রতি প্রদর্শন করা হয় তার ওজন ছিল ১৭২ কেজি। এ ছাড়া এই মাটির পাত্রটির অন্যান্য দিকের মধ্যে রয়েছে উচ্চতায় ২২৩ সেন্টিমিটার, সর্বোচ্চ পরিধি ৫১৭.৬ সেন্টিমিটার এবং পাত্রের মুখের ব্যাস ৬৯.৪ সেন্টিমিটার।