হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আতিকুল হক চৌধুরী

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য নাট্যকার, নাট্যনির্দেশক ও প্রযোজক আতিকুল হক চৌধুরী। গত মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মূলত প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েই তিনি বিগত বেশ কয়েক বছর যাবত অসুস্থাবস্থায় দিনযাপন করছেন। গত সপ্তাহে শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার কারণে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সুচিকিত্সার ফলে শেষ পর্যন্ত অনেকটা সুস্থ হয়ে উঠে স্বাভাবিক খাওয়া দাওয়া শুরু করেন তিনি। ডাক্তারের পরামর্শেই গত রবিবার রাতে আতিকুল হক চৌধুরী তার কলাবাগানস্থ বশিরউদ্দিন রোডের বাসা ফিরে যান। হাসপাতালে তাকে দেখতে মিডিয়ার অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। হাসপাতালে আতিকুল হক চৌধুরীকে দেখাশুনা করেছেন তার সহধর্মিণী জহুরা বেগম লিলি।