সুজানার অ্যালবামে বিরল রেকর্ড

ক্যারিয়ারের শুরুতেই একটি হিট গানের মুখ দেখার পরও মিউজিক ইন্ডাস্ট্রির নানান জটিল অংকে নিজেকে গুটিয়ে রেখেছেন তরুন কণ্ঠশিল্পী আর্নিক। সর্বশেষ ‘সত্য তুমি’ নামের একটি মিশ্র অ্যালবামে জাহিদ আকবরের কথায় ‘চাঁদের শহরে’ গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। গানটির সহশিল্পী ও সুর-সংগীত করেছেন তানভীর তারেক। সম্প্রতি গানটি একটি নাটকের টাইটেল গান হিসেবে ধারণ করা হয়েছে। জাকারিয়া সৌখিনের রচনা জিয়াউদ্দিন আলম পরিচালিত এই নাটকটি খুব শিগগিরই নাটকটি চ্যানেলে প্রচার হবে। এ ছাড়া আর্নিক দীর্ঘ অভিমানের পথেই নিজের সলো অ্যালবামের কাজে হাত দিয়েছেন। নিজের গানের ক্যারিয়ার প্রসঙ্গে আর্নিক বলেন, ‘আমার তো ওতো টাকা পয়সা নেই, যা দিয়ে আমি লাখ লাখ টাকার ভিডিও বানাবো। আর ইন্ডাস্ট্রিটাই এমন হয়ে গেছে যে, গানের ভিডিও তৈরি না করলে তা আর প্রচার পায় না। তারপরও নিজের ভালো লাগা আর গানের নেশা থেকেই একক অ্যালবামের কাজে হাত দিয়েছি। এই অ্যালবামে সময়ের প্রতিভাবান অনেকেই কাজ করবেন। অ্যালবামের নাম ও অডিও কোম্পানি এখন চূড়ান্ত করেননি তিনি।