আইসিএমএবি-তে আন্তর্জাতিক মানের শিক্ষার তাগিদ বাণিজ্য মন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএমএবি) এ আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে হবে। ব্যয় ও ব্যবস্থাপনা হিসাবের সঠিক শিক্ষা ছাড়া শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে সঠিক ভূমিকা রাখতে পারে না। আন্তর্জাতিক মান ঠিক রেখে এ ইনস্টিটিউটকে এগিয়ে নিতে হবে। তিনি যথাযথভাবে আইসিএমএবি পরিচালনার জন্য নবনির্বাচিত কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন। গতকাল সোমবার সচিবালয়ে আইসিএমএবি’র নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. এ কে এম দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাত্ করতে এলে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএমএবি এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম ও জসিম উদ্দিন আকন্দ এবং সেক্রেটারি আরিফ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) কমল কৃষ ভট্টাচার্য, যুগ্ম সচিব (এফটিএ) মো. শওকত আলী ওয়ারেছী প্রমুখ।