জনসমক্ষে বাশারের স্ত্রী, সন্তান
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২০:০৬
সংঘাতপূর্ণ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ এবং তার সন্তানদের জনসমক্ষে দেখা গিয়েছে। সেখানে এটা একটা বিরল ঘটনা। গত দু’বছরে সিরিয়া যুদ্ধে নিহত সেনাদের মায়েদের জন্য একটি দাতব্য অর্থ সংগ্রহের অনুষ্ঠানে তারা যোগ দেন। গত রবিবার ফেসবুকে প্রেসিডেন্টের দপ্তর এই খবর জানিয়েছে।
এতে বলা হয়েছে, মা দিবস উপলক্ষে শনিবার আসমা আল-আসাদ, তার তিন সন্তান এবং তাদের জ্ঞাতি ভাই-বোনেরা দামেস্ক অপেরা হাউজে একটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‘মাদার্স র্যালি’ নামে ঐ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল হস্তশিল্প বিক্রির মাধ্যমে সিরিয়া যুদ্ধে বিদ্রোহীদের হাতে নিহত সেনাদের মায়েদের জন্য অর্থ সংগ্রহ করা।
ব্রিটেনে জন্ম নেয়া এবং সেখানে লেখাপড়া করা আসমা আল-আসাদ এবং তার দুই ছেলে ও এক মেয়েকে সচরাচর জনসম্মুখে দেখা যায় না। বাশার আল-আসাদের স্ত্রী ও সন্তানরা শরণার্থী হয়ে গতবছর দেশ ছেড়েছেন, জনসম্মুখে তাদের এই উপস্থিতি— সে গুজবকে উড়িয়ে দিল। —খবর ডনের