২৪ মার্চ পাকিস্তানে
ফিরবেন পারভেজ
মোশাররফ
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২০:০৮
পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ আগামী ২৪ মার্চ দেশে ফিরবেন। দীর্ঘ প্রায় চার বছর স্বেচ্ছা নির্বাসন শেষে জাতীয় পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে এক বিবৃতিতে তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এর আগে বিভিন্ন সময় দেশে ফেরার ঘোষণা দিলেও নিরাপত্তার কারণ দেখিয়ে তিনি আসেননি। খবর এনডিটিভির।
আগামী দুই মাসের মধ্যে দেশটিতে জাতীয় পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে ১৬ মার্চ পরিষদের মেয়াদ শেষ হলেও নির্বাচন পরিচালনাকারী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ করা সম্ভব হয়নি। পারভেজ মোশাররফ তার দল অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) থেকে নির্বাচন করতে পারেন।