কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে
কারচুপির অভিযোগ এনে
সুপ্রিমকোর্টে প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২০:০৮
কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে উহুরু কেনিয়াট্টার স্বল্প ব্যবধানের জয়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা সুপ্রিম কোর্টে আপিল করেছেন। তিনি নির্বাচন কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন।
এদিকে আপিল আবেদন পেশ করার আগে রাজধানী নাইরোবিতে সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভরত রাইলা ওডিঙ্গার শত শত সমর্থককে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।
প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার আইনজীবীরা যখন নাইরোবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন তার বেশ কিছুক্ষণ আগে থেকেই তার সমর্থকরা আদালতের বাইরে জড়ো হতে থাকেন।