সাভারে মোটর বিস্ফোরণে দুই শ্রমিক নিহত
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২১:০২
সাভারের হেমায়েতপুরে জালালাবাদ স্টিল কারখানায় নির্মাণ কাজের সময় মোটর বিস্ফোরণে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আনোয়ারুল নামে এক শ্রমিক নিহত হয়। আহত কমল নামের অপর শ্রমিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। সে ঠাকুরগাঁ জেলার অধিবাসী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সোমবার দুপুরে কয়েকজন শ্রমিক একটি রড কাটার মেশিন দিয়ে কাজ করার সময় হঠাত্ বিকট শব্দে মেশিনটি বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ লাশ দুটি থানায় নিয়ে এসেছে।