লাউয়াছড়ায় অজগর ও মেছোবাঘ অবমুক্ত

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রবিবার মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে মেছোবাঘসহ নানা জাতের প্রাণী অবমুক্ত করা হয়। শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বিভিন্ন স্থানে মানুষের হাতে ধরা পড়া এ সব প্রাণী সেবা ফাউন্ডেশনের সেবা যত্ন শেষে গতকাল রবিবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে মোট ১৫টি প্রাণী অবমুক্ত করা হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব ও বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে এসব প্রাণী অবমুক্ত করা হয়। অবমুক্ত করা প্রাণীর মাঝে ছিল ২ টি মেছো বাঘ, ৩ টি গন্ধগকুল, ১টি অজগর সাপ, ৩ টি বন বিড়াল, ২ টি গুইসাপ, ১টি লজ্জাবতী বানর, ১ টি মিয়াল, ২ টি লক্ষ্মী পেঁচা, ১ টি বানর ও ৪টি অতিথি পাখি।