দুই দিনের গণসঙ্গীত অনুষ্ঠান আজ শুরু

মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও সংখ্যালঘু সমপ্রদায়ের উপর হামলার প্রতিবাদে আগামীকাল থেকে শুরু হচ্ছে গণসঙ্গীত সমন্বয় পরিষদের দু’দিনব্যাপী গণসংগীতের অনুষ্ঠান। গতকাল সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে আজ বিকাল সাড়ে ৪টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের। আলোচনায় অংশ নেবেন গোলাম কুদ্দুস, হাসান আরিফ, ঝুনা চৌধুরী, মিজানুর রহমান ও আহকামউল্ল¬াহ। ২০ মার্চ একই মঞ্চে একই সময়ে আলোচনায় অংশ নেবেন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান ও কবি মুহাম্মদ সামাদ। এতে সভাপতিত্ব করবেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর।