বঙ্গবন্ধুর জন্মদিনে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের মিলাদ মাহফিল

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রবিবার বাদ আসর ওয়ালসো টাওয়ারস্থ প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহবায়ক নূরে আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এম এ রশীদ, মোস্তফা মহসিন মন্টু, আবুল কাশেম, খন্দকার হারুন-অর-রশিদ, মনিরুল হক মনি, মোশারফ হোসেন, এজাজ আহমেদ মুক্তা, ইউসুফ হারুন প্রমুখ। সভাপতির ভাষণে জনাব নূরে আলম সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাঙালি জাতীয়তাবাদের চেতনা, তার উন্মেষ, তার বিকাশ, তার ব্যাপ্তি, তার বিস্তৃতি, তার মননশীলতা এবং তার সফলতা একটি অবিচ্ছিন্ন সত্তা। -প্রেস বিজ্ঞপ্তি