জগন্নাথপুর লামাটুক বাজার হাইস্কুলে
যুগপূর্তি উত্সব
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২১:০৫
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের লামাটুক বাজার উচ্চ বিদ্যালয়ে যুগপূর্তি উত্সব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ মান্নান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াছ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ইউএনও আব্দুল ওয়াদুদ, ওসি এস এম মাকসুদুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রিজু, আব্দুল কাইয়ুম মোশাহিদ প্রমুখ।