জগন্নাথপুরে ছাত্রী উত্যক্তের অভিযোগে যুবকের জেল

জগন্নাথপুরে ইভটিজিংয়ের দায়ে আব্দুল কাইয়ুম (২২) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মাকড়কোনা গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র। জানা যায়, পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে কাইয়ুম উত্ত্যক্ত করে আসছিল। রবিবার বিকেলে এলাকাবাসী তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক শাহজাহান সিরাজ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল ওয়াদুদ ১ মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।