সুন্দরগঞ্জে শিক্ষকরা
আসামি হওয়ায় লেখাপড়ায় স্থবিরতা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২১:০৮
উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অনেকে বিভিন্ন মামলায় আসামি হওয়ায় গ্রেফতার এড়াতে পলাতক থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া স্থবির হয়ে পড়েছে। পুলিশের মামলায় মাদ্রাসা, স্কুল ও কলেজসহ প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আসামি হয়েছে। গ্রেফতার এড়াতে তারা পালিয়ে বেড়াচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো প্রায় শিক্ষক-কর্মচারীশূন্য হয়ে পড়েছে। এদিকে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-কর্মচারীদের না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছে। এ নিয়ে লেখাপড়ায় দেখা দিয়েছে স্থবিরতা।