ত্বকী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে
উদীচীর মানববন্ধন
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২১:১১
নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তার ছেলে উদীচীর সদস্য মেধাবী শিক্ষার্থী ত্বকী হত্যাকাণ্ডের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। ঠাকুরগাঁও চৌরাস্তায় সোমবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ মেরাজুল হোসেন, সাধারণ সম্পাদক আখতার হোসেন রাজা, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান, সহ-সভাপতি খাদেমুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট ইমরান চৌধুরী। বক্তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।