শোক সংবাদ
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২১:৪৯
ইমরান হোসেন মল্লিক
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া নিবাসী মুক্তিযোদ্ধা ইমরান হোসেন মল্লিক (৫৮) গত রবিবার দুবাইতে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন) তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার জমাদ্দার ও ভাণ্ডারিয়া পরিষদ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
ড. আশেক আহমেদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আশেক আহমেদ (৭৬) সোমবার মিরপুরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্ব্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে যান।