সিলেট নগর জামায়াতের
আমীর এহসান জুবায়ের
৫ দিনের রিমান্ডে
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২২:১৭
ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়েরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে আসামির জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। গতকাল এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম আসামিকে উত্তরা পশ্চিম থানার একটি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার একটি জিডি মূলে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন । রিমান্ড আবেদনে তার বিরুদ্ধে সিলেটের এয়ারপোর্ট ও কোতোয়ালী থানায় একটি হত্যা মামলাসহ ১৬টি মামলার তালিকা দেয়া হয়। আদালতে তার পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের শুনানি করেন এডভোকেট মশিউল আলম, এসএম কামাল আহমেদ ও আব্দুর রাজ্জাক। তারা বলেন, ১৬টি মামলায় ১৪টিতেই তিনি জামিনে আছেন। বাকী ২টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেয়ার উদ্দেশ্যে ঢাকায় উত্তরার গার্ডেন রেসিডেন্স নামে ওই গেস্ট হাউসে অবস্থান করছিলেন। শনিবার রাতে উত্তরার গার্ডেন রেসিডেন্স থেকে র্যাব তাকে আটক করে।