আগামী ২রা এপ্রিল আসরের জন্মদিন
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ১৮:০২
দৈনিক ইত্তেফাকের প্রকাশনার ইতিহাসে ২রা এপ্রিল একটি উজ্জ্বল দিন। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার পরামর্শে ও নির্দেশে ১৯৫৫ খ্রিস্টাব্দের এদিন ইত্তেফাকের ভেতরের পৃষ্ঠায় প্রথম ছাপা হয় কচি-কাঁচার আসর। শিশুদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে কচি-কাঁচার আসর অনন্য ভূমিকা পালন করে আসছে। কচি-কাঁচার আসর তোমাদের কেমন লাগে? আসরের আয়োজন কেমন হওয়া উচিত, তোমাদের মতামত চাই। খুব শিগগির লিখে পাঠাও তোমাদের মতামত। ছবিসহ পাঠাবে কিন্তু।
লেখা পাঠাবার ঠিকানা
বিভাগীয় সম্পাদক, কচি-কাঁচার আসর
দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা।