আমার বাংলাদেশ
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ১৮:০৪
প্রাচীন কালের ছড়ায় পড়ি
সবুজ ছাওয়া গাঁও
নদীর বুকে মাঝি চালায়
পালের পানসি নাও।
রাখাল চড়ায় গরু-মহিষ
বিশাল সবুজ মাঠ
ব্যবসা করতে ব্যবসায়ী যায়
গঞ্জ থেকে ঘাট
শীতের সকাল শিশির ভেজা
পথের সবুজ ঘাস
গ্রামের মানুষ মিলেমিশে
থাকে বারো মাস।
মাঝে মাঝে ইচ্ছে করে
গ্রামে যেতে বেশ
রাখাল চাষীর ঘামে ভেজা
আমার বাংলাদেশ।