দেশ প্রেম

যুদ্ধে যাবার জন্যে ছিল খোকার ভীষণ তাড়া জেগে ওঠায় মুখর ছিল সেদিন রাখাল পাড়া। যুদ্ধে যাবো যুদ্ধে যাবো দেশ করবোই জয় সবার চেহারাটা ছিল দারুণ দ্যুতিময়। যুদ্ধ করে বীরের বেশে ফিরলো অনেকেই হঠাত্ দেখি চেনা মুখের খোকন সোনা নেই। খোকন সোনা ধন্য হলো দেশকে ভালবেসে আত্মত্যাগের মহিমাতে গড়ছি এ দেশ হেসে।