পতাকা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ১৮:০৫
পেলাম ফিরে পতাকাটা
লাল সবুজের মাঝে,
স্বাধীনতার মধুর বাঁশি
আমার প্রাণে বাজে।
পেলাম খুঁজে পতাকাটা
রক্ত দিয়ে ঢেলে,
পতাকাটা আনল কিনে
হাজার দামাল ছেলে।
পতাকাটা আনল সবাই
রক্ত দিয়ে কিনে,
লাল সবুজের পতাকাটা
তাই নিয়েছি চিনে।