রাজশাহী বিশ্ববিদ্যালয়
শিকড়ের সন্ধানে পাহাড়পুরে
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ১৮:৫৩
‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি ও গো আমার জন্মভূমি’ এই গানের সাথে তাল মিলিয়ে এমনই সুরের মূর্ছনায় অপরূপ সৌন্দর্যের বাংলাদেশের চিত্র ভেসে ওঠে দেশপ্রেমিক জনতার হূদয়ে। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক পর্যটনস্থানগুলোতে ভিড় করে দেশি-বিদেশি পর্যটকরা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী ও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঐতিহাসিক পর্যটনস্থানগুলো। আর পর্যটনস্থানে রয়েছে জাতির অতীত ইতিহাস। তাইতো ১লা মার্চ শিকড়ের সন্ধানে পাহাড়পুর বৌদ্ধ বিহারে পাড়ি জমিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। অনেকেই ধারণা করে আইন বিভাগের শিক্ষার্থীরা শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। তবে এ সকল ধারণা জল্পনা-কল্পনা ছাপিয়ে সেদিন বিভাগটির শিক্ষার্থীরা পাঠ্যবহির্ভূত জ্ঞানের প্রকৃতিগত শিক্ষা আহরণের জন্য ও তাদের ঐতিহাসিক সাদৃশ্য ও তাদের শিকড়ের খোঁজে বের হয় পাহাড়পুর বৌদ্ধ বিহারের দিকে। এখানকার ইতিহাস আমাদের জাতির জন্য গৌরবের। এখানে ঘুরতে এসে আমাদের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।