ক্যাম্পাসের টুকরো খবর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ++মো. রিয়াজ উদ্দিন রিপন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীদের নবীনবরণে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরকেই এদেশের হাল ধরতে হবে। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন: সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.মো. বজলার রহমান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.আশরাফুল গনি ভুইয়ান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.এ.এন.এম.মিজানুর রহমান, স্টুডেন্টস ওয়েলফেয়ারের ডিরেক্টর অধ্যাপক ড.মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ। --- ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ++ক্যাম্পাস প্রতিবেদক বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি’র হিসাব বিজ্ঞান বিভাগের উদ্যোগে সম্প্রতি দিনব্যাপী ‘অ্যাকাউন্টিং ডে’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি-র উপ-উপাচার্য প্রফেসর মোঃ আলী আজম। উক্ত অনুষ্ঠানে প্রফেশনাল ডিগ্রি হিসেবে এসিসিএ-এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন বাংলাদেশের এসিসিএ-এর কান্ট্রি ম্যানেজার মিসেস মহুয়া রশিদ। সভাপতিত্ব করেন বিইউবিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ আবু সালেহ্। --- টাঙ্গাইলের মির্জাপুর সু-আশা স্কুল ++মীর আনোয়ার হোসেন টুটুল সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সু-আশা কিন্ডার গার্টেনের কৃতী শিক্ষার্থী এবং নবম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেন। এ উপলক্ষে সু আশা বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্ষুদে শিল্পীদের মনোমুগ্ধকর গান, নৃত্য আর কৌতুক দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যায়। বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ চৌধুরী সভাপতিত্বে করেন।