জোকস

++ ফুঁপিয়ে কেঁদে উঠল। তা দেখে পাশের এক লোক কৌতূহলী হয়ে জানতে চাইল— :কী ভাই, খারাপ কোনো খবর পড়লেন নাকি পেপারে? :হুম! কোটিপতি বদরুল সাহেব মারা গেছেন আর মৃত্যুর সময় তিনি রেখে গেছেন আড়াই শ কোটি টাকা। এই সংবাদটা পড়ে আর কান্না আটকাতে পারছি না। :তা উনি আপনার আত্মীয় হন বুঝি। :না উনি আমার আত্মীয় হন না দেখেই তো কাঁদছি! ++ রেলের টিকেট চেকার এক ভদ্রলোকের কাছে টিকেট চাইতেই তিনি আতিপাতি করে টিকেট খুঁজতে লাগলেন। কিন্তু কিছুতেই যখন টিকেটখানা খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি চেকারকে বললেন, ‘বিশ্বাস করুন আমি টিকেট কিনেছি। আমার ছাত্ররা আমাকে টিকেট কিনে ট্রেনে উঠিয়ে দিয়ে গেছে। অথচ এখন কিছুতেই টিকেটটা খুঁজে পাচ্ছি না।’ এবার চেকার ওই ভদ্রলোকের দিকে ভালোভাবে তাকিয়ে তাকে চিনতে পারলেন। বললেন, ‘ও আপনিই তো মনে হচ্ছে বিখ্যাত দার্শনিক ড. নন্দী। তা ঠিক আছে আপনাকে আর ব্যস্ত্ত হতে হবে না। আপনি যে টিকেট না কেটে ট্রেনে উঠবার লোক নয় সেটা আমি বেশ বুঝতে পারছি। কাজেই আপনি টিকেট খোঁজা বাদ দিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করুন।’ ‘কিন্তু টিকেটটা যে আমাকে খুঁজে পেতেই হবে। তা নাহলে আমি কি করে মনে করব যে কোন স্টেশনে আমার নামবার কথা!’ - জানালেন ড. নন্দী। ++ রোগী :ডাক্তার সাহেব, দাঁত ব্যথার জন্য গত দুই রাত ধরে একদমই ঘুমাতে পারছি না। ডাক্তার :আমি দেখে ওষুধ দিয়ে দিচ্ছি। আশা করি ভালো হয়ে যাবেন। তা কী করেন আপনি? রোগী :জ্বি, আমি নাইটগার্ডের চাকরি করি!