স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীবিনোদন রিপোর্ট

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির হচ্ছেন নন্দিত সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। স্বাধীনতা দিবসে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান রক্ত দিয়ে নাম লিখেছি। এ অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদী গ্রাম বাংলার আবহে একটি গান চিত্রায়ণে অংশগ্রহণ করেন। এটি প্রচার হবে ২৬ মার্চ রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস এম রিপন।