প্রায়ই শোনা যায় হল থেকে বা অনুষদ থেকে সাইকেল হারিয়েছে। অথচ এসব জায়গায় আছে নিরাপত্তা-কর্মী আর সিসি ক্যামেরা। কিন্তু থামছে না সাইকেল চুরি। ক্যামেরায় চোরকে দেখা গেলেও এ বিষয়ে কোনো তদন্ত হয় না। এভাবেই দুর্ভোগের শিকার হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রক্টর স্যারের কাছে গেলে তিনি বলেন প্রধান নিরাপত্তা শাখায় জানাতে। আর নিরাপত্তা-কর্মীদের বললে তারা লিখিত অভিযোগ দিতে বলে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বেশিরভাগ শিক্ষার্থী তাদের হাত খরচ বাঁচিয়ে বা টিউশনির টাকা দিয়ে সাইকেল কেনে। কষ্টের টাকা যেন বৃথা না যায়, তাই সংশ্লিষ্ট বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
তানিউল করিম জীম
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২২০২
০