বিশ্বনাথে প্রবাসী অর্থায়নে ৩০
শিশুর খত্না
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২০:২৮
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ও ইন্তাজ আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে ও বিশ্বনাথ প্রেসক্লাব এবং কেন্দ্রীয় সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় অসহায় পরিবারের ৩০ শিশুকে ফ্রি খত্না দেয়া হয়েছে। এ উপলক্ষে গত রবিবার উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ইন্তাজ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইন্তাজ আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মিছবাউদ্দিন। রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তজম্মুল আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, প্রবাসী কমিউনিটি নেতা নেছার আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রভাষক আবদুল মতিন, প্রবাসী আবদুল খালিক, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মুহাম্মদ জামালউদ্দিন, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি খালেদ খান।