কুড়িগ্রামে স্বাস্থ্যসেবা
বিষয়ক মতবিনিময়
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২০:২৯
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় ডক্টরস ক্লাবে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার। মতবিনিময় অনুষ্ঠানে উত্তর দেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. লোকমান হাকিম ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নজরুল ইসলাম। সনাক সভাপতি মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, সনাক স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি এ কে এম সামিউল হক নান্টু, বিএমএ সভাপতি ডা. সুদীপ বোস, ডা. আমিনুল ইসলাম, প্রফেসর শামছুল আলম, প্রফেসর মাহবুবুর রহমান মোমিন, নন্দিতা চক্রবর্তী, খন্দকার খায়রুল আনম, আহসান হাবীব নীলু।