অবসরে যাচ্ছেন ওয়েন
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২০:৫০
ইংল্যান্ড জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, চলতি মৌসুমের শেষে পেশাদার ফুটবল থেকে অবসর যাচ্ছেন তিনি। ৩৩ বছর বয়সী ওয়েন তার ব্যক্তিগত ওয়েবসাইটে লিখেছেন,‘আমি অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, চলতি মৌসুমের শেষে পেশাদার ফুটবল থেকে অবসর নেবো।’ ১৭ বছর আগে তিনি লিভারপুলের হয়ে সিনিয়র ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন। লিভারপুলে ১৯৯৬-২০০৪ সাল পর্যন্ত ২১৬টি ম্যাচ খেলে তিনি ১১৮ গোল করেন। এরপর তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ, নিউ ক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডে । বর্তমানে খেলছেন স্টোকসিটির হয়ে। ইংল্যান্ডের জাতীয় দল থেকে তিনি অবসর নিয়েছিলেন ২০০৮ সালে। ইংল্যান্ডের হয়ে তিনি ৮৯ ম্যাচ খেলে ৪০ গোল করেছিলেন। ২০০১ সালে ব্যালন ডি’অর পুরস্কার জেতেন এই স্ট্রাইকার।