ইয়েমেনে বিক্ষোভ সমাবেশের মধ্যে জাতীয় সংলাপ শুরু

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ্রাবুহ মনসুর হাদি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন, জাতীয় আলোচনা সত্ত্বেও যারা আন্দোলন-সংগ্রাম করছেন তাদের এ অবস্থা বরদাশত করা হবে না। কেননা দেশে একটা সংলাপ চলছে। এর মধ্যদিয়ে বর্তমান সংকট সমাধানের একটা পথ বের হবে বলে আমরা আশা করছি। সেই সঙ্গে নতুন খসড়া সংবিধান তৈরি ও নির্বাচনের পথও প্রশস্ত হবে। মনসুর হাদি সোমবার রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে শত শত বিক্ষোভকারীর উদ্দেশে বলেন, যারা জোর করে অস্ত্র শক্তি প্রদর্শনের মাধ্যমে তাদের পরিকল্পনা আমাদের ওপর চাপাতে চায় সে চেষ্টা মেনে নেয়া হবে না। তিনি দক্ষিণ ইয়েমেনের চলমান সংঘাতের কথা উল্লেখ করে বলেন, তারা এ আলোচনা প্রত্যাখ্যান করেছে । এর বিরুদ্ধে বিক্ষোভ ও ধর্মঘট করেছে । তিনি বলেন, এ সংকট সমাধানের একমাত্র পথই বর্তাতে পারে দক্ষিণের লোকজন। বিক্ষোভকারীরা সেদিন দক্ষিণ ইয়েমেনে তাদের এক আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হলে তার প্রতিবাদ জানাতে সেখানে আসেন। এ সময় প্রেসিডেন্ট হাদি এসব কথা বলেন। তিনি বলেন, আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে এ সংকটের সমাধান হবে। বিভিন্ন রাজনৈতিক দলের ৫৬৫ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করছেন। হাদি তার বক্তব্যের প্রথমে সুশাসনের মাধ্যমে একটা আধুনিক রাষ্ট্র গঠনের আহবান জানান। এ কারণে তিনি সকল দল মতের কাছে এ আলোচনা ফলপ্রসূ করার জন্য সবার সাহায্য কামনা করেন। তিনি বলেন, আমরা বর্তমানে একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের এ অবস্থা থেকে সুন্দরভাবে বেরিয়ে আসতে হবে।