স্যার ফজলে হাসান আবেদের এ্যাপোলো
হসপিটালস পরিদর্শন
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২১:২৩
ব্র্যাকের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এবং তার স্ত্রী লেডি সৈয়দা সারওয়াত আবেদ গত ১৮ মার্চ এ্যাপোলো এম এইচ সি ক্লিনিক পরিদর্শন করে স্বাস্থ্য পরীক্ষা করান। এ্যাপোলো হসপিটালস ঢাকার স্ট্রাটেজি এক্সিকিউশন ডিরেক্টর রঞ্জন ডি সিলভা এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডাঃ শাগুফা আনোয়ার এ সময় উপস্থিত থেকে তাদের এ্যাপোলো হসপিটালস ঢাকার স্মারকগ্রন্থ উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এ্যাপোলোর এই সেবার মানকে স্যার আবেদ থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বামরুনগ্রাদ হসপিটালের সেবার মানের সাথে তুলনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি