বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সিজিডিএফ কার্যালয়ে আলোচনা সভা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২১:২৮
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার এক আলোচনা সভার আয়োজন করে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর আলোকপাত করেন এবং ব্যক্তি ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদর্শকে অনুসরণ করার উপর গুরুত্বারোপ করেন। সেগুনবাগিচায় সিজিডিএফ কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোঃ মোতাহার হোসাইন সভাপতিত্ব করেন।
এছাড়া আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে সিজিডিএফ কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
-আইএসপিআর