ঢাকা ও না’গঞ্জে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান

তিতাস গ্যাস-এর আওতায় ঢাকা ও নারায়ণগঞ্জে প্রায় এক লাখ ২৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ আছে। এর মধ্যে ৭০ হাজার সংযোগ আছে যা সম্পূর্ণ অবৈধ। এসব সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করবে পেট্রোবাংলা। বুধবার বিতরণ কোম্পানিগুলোর সাথে পেট্রোবাংলার অনুষ্ঠিত বৈঠকে এই তথ্য জানানো হয়। বলা হয়, তিতাসের একশ্রেণির কর্মকর্তারাই এই অবৈধ সংযোগ দেয়ায় সহায়তা করেছে। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর জানান, অবৈধ সংযোগ মনে হয় আরো আছে। পাঁচটি বিতরণ কোম্পানির হিসাব নিলে আরো অবৈধ সংযোগ পাওয়া যাবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।