শোক সংবাদ

আব্দুল মান্নান সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুকুন্দগাঁতী গ্রামের শিক্ষাবিদ মোঃ আব্দুল মান্নান (৪৯) কিডনী রোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ঐদিন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। হাজী মোঃ তৈয়ব মিয়া বাসসের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ছাদিক আহমদের পিতা হাজী মোঃ তৈয়ব মিয়া (৯০) সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। গত মঙ্গলবার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ক্ষিরোদা বালা পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউপি চেয়ারম্যান গৌতম চন্দ্র রায়ের মাতা, বিশিষ্ট সমাজসেবী ও দানশীলা ক্ষিরোদা বালা (৮৫) সোমবার রামদেপুর গ্রামের বাড়িতে পরলোকগমন করেন। মঙ্গলবার টাংগন নদীর শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি ২ পুত্র, ৭ কন্যা রেখে গেছেন। রকিবুল হাসান রকীব সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির ৪নং এলাকা পরিচালক রকিবুল হাসান রকীব (৪৮) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন। বাদ আছর তার নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।