আজকের রাশিফল

২১ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ৭ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৮ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.১৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভবার: মঙ্গল ও বৃহস্পতিবার। শুভরত্ন: প্রবাল ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি:উচ্চাভিলাষী ও বুদ্ধিবৃত্তিক গুণের অধিকারী। আপনি মেধাবী। যে কোন আলোচনায় সহজে অংশগ্রহণ করতে পারেন। আপনি সাহসী। সহজে রেগে যাওয়ার প্রবণতা আছে আপনার। সংঘাত ও শত্রুতা আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। বিকল্প পথে আপনি সাফল্যের দ্বারপ্রান্তে উপনীত হবেন। আপনাকে সংযমি ও ধৈর্যশীল হতে হবে। আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:সুরকার জোহান সেবাস টিয়ান বাখ, শিল্পপতি জন ডি রকফেলার, ওস্তাদ বিছমিল্লাহ খান, শিক্ষাবিদ লুত্ফুল হক চৌধুরী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ কিছু কাজ হাতে আসতে পারে। তবে সে কাজ স্থায়ী কিছু না হবার সম্ভাবনাই বেশি। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদান করুন। প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্য নাও হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ আর্থিক উন্নতির যোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের উপর গুরুত্ব দিন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না। বৈদেশিক যোগাযোগা শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রত্যাশাপূর্ণ হতে পারে। জায়গা-সম্পত্তি নিয়ে কারো সাথে বিবাদ সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রে আপনজন কারো সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। দূরের যাত্রা শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ বেসরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সামগ্রিকভাবে দিনটি শুভ-সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা আশা করতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন । রোমান্স ও বিনোদন শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ শিল্পীদের জন্য সময় অনুকূল থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। সাহিত্যিকদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। সৃজনশীল উদ্যোগ সফল হতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ দিনটি আশানুরূপ ভালো নাও যেতে পারে। ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। মন ভালো থাকবে না। দুশ্চিন্তার জন্য কাজের ক্ষতি হতে পারে। সরকারি চাকরিতে বদলির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ পরিবারের কারো সাথে ভুল বিবাদ দেখা দিতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। শরীরের ব্যাপারে সতর্ক থাকলে ভালো করবেন। অন্যের কথায় কান দেবেন না। যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজে সাফল্য আসতে পারে। নতুন কিছু কাজও হাতে আসবে। প্রাপ্তিযোগ আছে। নতুন বিনিয়োগ শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। চাকরিপ্রার্থীরা কোনো সুসংবাদ পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পাবেন। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ ব্যস্ততা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। কাজকর্মে অতিরিক্ত চাপের জন্য অবসাদগ্রস্ত হতে পারেন। প্রণয় সংক্রান্ত বিষয়ে দিনটি শুভ-সম্ভাবনাময়। রোমান্স ও বিনোদন শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ কুটিরশিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম বৃদ্ধি পেতে পারে। নতুন কোন ব্যবসায়িক প্রস্তাব পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। নিজে কিছুটা ক্লান্তবোধ করবেন । মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা পাবেন। উপার্জনের নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। শরীর ভালো যাবে না। মাথাব্যথা দেখা দেয়ার আশংকা আছে।