জোকস

 বিবাহিত এক বন্ধু তার আরেক বন্ধুকে বলছেন— ‘আমার স্ত্রী আমার খুবই যত্ন নেয়। আমার যা কিছু প্রয়োজন, সব করে। এই যেমন, সেদিন ডাক্তার বললেন, আমার দৃষ্টিশক্তি অটুট রাখতে সবুজ রং খুব উপকারী। অমনি আমার স্ত্রী দোকানে গিয়ে নিজের জন্য একগাদা সবুজ রঙের পোশাক কিনে এনেছে।’  বিমানবালা জিজ্ঞেস করছে এক যাত্রীকে : -চা না কফি? -কফি। -আপনার উত্তর ভুল হয়েছে। চা!  মোবাইল প্রযুক্তি বিষয়ক বক্তৃতা শেষে বক্তা শ্রোতাদের কাছে জানতে চাইলেন আগামী দিনের প্রযুক্তিকে তারা কীভাবে দেখতে চান? পেছনের সারি থেকে একজন দাঁড়িয়ে জবাব দিলেন, ‘যদি রাতে ঘুমাতে যাওয়ার সময় শূন্য মানিব্যাগ চার্জে দিয়ে সকালে ঘুম থেকে উঠে টাকাভর্তি মানিব্যাগ পাওয়া যেত তাহলে খুব ভালো হতো!’  পরীক্ষার আগে ছাত্র শুয়ে শুয়ে পড়ছে। বাবা ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন— :কী পড়ছ? :কোয়ান্টাম মেকানিকস। :বই উল্টো করে ধরে রেখেছ যে! :সোজা করে ধরে রাখলেও বুঝি না তো!