সৈয়দপুর শিল্প-সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

প্রাচীন ও ঐতিহ্যবাহী সৈয়দপুরের শিল্প সাহিত্য সংসদ ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নির্ধারিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, নাটকের সংলাপ প্রতিযোগিতা, ম্যাগাজিন অনুষ্ঠান ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। নির্ধারিত আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন উম্মে জাহান উর্মি, ২য় হয়েছেন শাহানা বানু নীরা ও ৩য় হয়েছেন রাজিবউদ্দিন বাবু। নাটকের সংলাপ প্রতিযোগিতায় প্রথম উম্মে জাহান, ২য় সাকির হোসেন বাদল ও ৩য় নজরুল ইসলাম সরকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে জগমোহন মজুমদার রচিত নাটক ‘বিজ্ঞাপন’-এ অভিনয় করেন শামসুল হুদা, গোলাম মোস্তফা মহব্বত, মীর সরওয়ার আলী, রাজিব উদ্দিন, রোবায়তুর রহমান, মমিনুল ইসলাম, আনোয়ার আলী প্রমুখ। শিশুদের নাটক জাগরণের গল্প নাটকে অভিনয় করেন আফরিন খান লিপি, আরিফা খান নিশি, নুসরাত জাহান আঁখি, মীর আসফাক আলী, খায়রুল ইসলাম, মীর আরিফা জাহান প্রমুখ। সংসদের নিজস্ব কার্যালয়ে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গত ১৬ মার্চ সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সংগীত, নৃত্য ও ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ বর্তমানে নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাংবাদিক আমিনুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে শেখ রোবায়তুর রহমান’র গ্রন্থনায় অনুষ্ঠিত হয় শিল্প সাহিত্য সংসদের সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত সংগীতানুষ্ঠান।