কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ১৯:৪৮
ফারুক আহমেদ, ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ
গতকাল ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যালয়ের আয়োজনে ৩ দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন করা হয়। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্য কর্মশালার উদ্বোধন করেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার। নাট্যালয় আহ্বায়ক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মার্জিয়া আক্তারের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক সৈয়দ মামুন রেজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাট্যালয়ের সদস্য সচিব আল জাবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ হুমায়ুন কবীর, প্রফেসর নজরুল ইসলাম, প্রক্টর ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহবুব হোসেন, নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান রুহুল আমিন, চারুকলা বিভাগের প্রভাষক সিদ্বান্ত কুমার দে, প্রকৌশলী রাহাত জাহান শাকিল, বাসাস কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি জাকিবুল হাসান রনি, সা. সম্পাদক তরিকুল ইসলাম রানা প্রমুখ।