৭ মার্চ উপলক্ষে বাউল গান অনুষ্ঠিত

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদদাতা ময়মনসিংহ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বাউল সংগীতের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত বাউল সংগীতের আসরে সংগীত পরিবেশন করেন টিভি ও বেতারের বাউল শিল্পী শাহ আলমগীর ও রুমা আক্তার। তাদের সাথে বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন হারমোনিয়ামে সুমন, বাঁশিতে আ. কদ্দুস, ঢোলে শরিফ, মন্দিরায় হারুন। সংগীতানুষ্ঠানটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।