‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’ শীর্ষক অনুষ্ঠান

সুবীর বসাক, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ জেলা শহরের কালীবাড়ি মোড়ে সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৪ মার্চ সন্ধ্যায় গ্রুপ থিয়েটার ফেডারেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সাথে একাত্মতা ঘোষণা করে উদীচী শিল্পী গোষ্ঠী, মানবাধিকার নাট্য পরিষদ, প্রচীত সাংস্কৃতিক কেন্দ্র, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা কেন্দ্র ও একতা নাট্য গোষ্ঠী। বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম এ আফজল, সৈয়দ নজরুল ইসলাম, সাকাউদ্দিন আহাম্মদ রাজন, এনায়েত করীম অমি, মোকাম্মেল হোসেন রুবেল, অ্যাডভোকেট সমরকান্তি সরকার প্রমুখ। আবৃত্তিতে অংশ নেয় বাঁধন রায়, জীবন তাপস তন্ময়, সুভাষ রায় ও পথিক চাঁদ। সংগীত পরিবেশন করে মাসুদুর রহমান আকিল, আবুল হাশেম, রজিত কুমার ভৌমিক, কনককান্তি বিশ্বাস, রাজীব ঘোষ, মিষ্টি ও মৌসুমী। নৃত্য পরিবেশন করে মাসুম, দীপ্ত ও রত্না। সমগ্র অনুষ্ঠানটির নির্দেশনায় ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমন্বয়কারী মানস কর এবং উপস্থাপনায় ছিলেন একতা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক পল্লব কর।