অল্পের জন্য বাদ পড়লেন ডায়ানা
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২০:০২
অল্পের জন্য সালমান খানের নতুন ছবি ‘মেন্টাল’-এ সালমানের বিপরীতে অভিনয় থেকে বঞ্চিত হলেন ডায়ানা পেন্টি। ‘ককটেল’খ্যাত এই নায়িকাকে অনেক আগে থেকেই ‘মেন্টাল’ ছবির নায়িকা হিসেবে বাছাই করা হয়েছিল। কিন্তু ভাগ্যে না থাকলে আর কী করা! সালমান খানের উপস্থাপনার রিয়েলিটি শো ‘বিগ বস’-এর অন্যতম প্রতিযোগী কারিশমা কোটাককে সালমান খান কথা দিয়েছিলেন একসঙ্গে চলচ্চিত্র করার। আর কারিশমা কোটাককে দেওয়া সেই কথা রাখতে গিয়েই ছবিটি থেকে বাদ দেওয়া হলো ডায়ানা পেন্টিকে। উল্লেখ্য, ‘ককটেল’ ছবিতে অভিনয় করে ডায়ানা পেন্টি সেরা নবাগতার পুরস্কার অর্জন করেছেন।