আবার মেয়ে সাজবেন আমির খান

১৯৯৫ সালে আমির খান তার ‘বাজি’ ছবির একটি গানের জন্য প্রথমবারের মতো মেয়ে সেজেছিলেন। টানা ৮ দিন শুটিং হয় এই গানটির, প্রতিদিন সকালে প্রায় ৫ ঘণ্টা সময় ব্যয় হতো মেকআপ করতে। তারপরও বিরক্ত হননি আমির। পরবর্তীতে ২০০৫ সালে এবং ২০০৮ সালে দুইটি পৃথক পৃথক বিজ্ঞাপনের জন্য মেয়ে সেজেছিলেন। আবারও সেই মেয়ের সাজ নিচ্ছেন তিনি। তার নতুন ছবি ‘পিকে’তে কয়েকটি সিক্যুয়েন্সের জন্য এই সাজ নিতে হচ্ছে তাকে। মূলত মেয়েদের সঙ্গে মেশার জন্যই এ রকমটা করতে হচ্ছে তাকে।