জন্মদিন

শিমুল ইউসুফ :এ দেশের মঞ্চ নাটকের প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। একাধারে মঞ্চ অভিনয়, টিভি-চলচ্চিত্রে তার বিশেষ পারফর্মেন্স দর্শকদের কাছে সব সময়ই আলাদা গুরুত্ব বহন করে। ‘বিনোদিনী’তে তার একক অভিনয় এ দেশের মঞ্চ নাটকে এনে দিয়েছে সমৃদ্ধি। এত কিছুর পরও আবৃত্তিশিল্পেও এ দেশের এক অনন্য নাম শিমুল ইউসুফ। গুণী এই মানুষটির আজ শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।