একক অ্যালবাম নিয়ে গিটারিস্ট রাজীব
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২০:০৫
গিটার বাদক হিসেবে এই মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম নাম রাজীব হোসেন। এর ভেতরে তিন মিউজিশিয়ান মিলে একটি অ্যালবামে গানও করেছেন। তার সুরে এ দেশে অনেক জনপ্রিয় গানও তৈরি হয়েছে। তবে সম্প্রতি তিনি তার নতুন একক অ্যালবাম তৈরির প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে বেশ কটি গানও তৈরি করে ফেলেছেন নিজের মিউজিক স্টুডিওতে। রাজীব বলেন, ‘অনেক দিন ধরেই আমার কাছের মানুষেরা আমার একক অ্যালবাম তৈরির জন্য তাগিদ দিয়ে আসছিলেন। কিন্তু একটি দুটি সুর বাঁধি আর বিভিন্ন শিল্পী তাদের অ্যালবামের জন্য নিয়ে যায়। কিছুদিন আগে বাবা মারা যাওয়ার পর ঠিক করলাম আমার জীবনের সবচেয়ে প্রিয় এই মানুষটিকে স্মরণ করে একটি অ্যালবাম তৈরি করব। সেই থেকেই সলো অ্যালবামের কাজ শুরু করা। গানগুলো প্রসঙ্গে বললে বলতে হয়, একেবারে নিজের প্রিয় কিছু সফট মেলোডি টাইপের গান থাকবে এই অ্যালবামে।’
উল্লেখ্য, রাজীবের একক অ্যালবামের পাশাপাশি একটি গিটার ইনস্ট্রুমেন্টাল তৈরির কাজও করছেন দীর্ঘদিন ধরে।