পাংশায় ক্রীড়া সংস্থা ভবনের বেহাল দশা

সংস্কারের অভাবে পাংশা উপজেলা ক্রীড়া সংস্থা ভবনের বেহাল দশা। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে যেতে পারছেন না কোনো খেলোয়াড় কর্মকর্তা। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ক্রীড়া সামগ্রী না থাকায় খেলাধুলায় এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। আর ক্রীড়া-বিমুখ হয়ে পড়ছে কিশোর যুবকরা। যুবসমাজ ক্রীড়াবিমুখ হওয়ায় সন্ত্রাস ও মাদকের দিকে তারা ঝুঁকে পড়ছে। পাংশা ক্রীড়া সংস্থা ভবনটির ছাদ থেকে প্লাস্টার খসে পড়ছে। কলাপসিবল গেটটি ভাঙা। পরিত্যক্ত ঘোষণা না করা হলেও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ভিড়ছে না কেউ। পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, ক্রীড়া সংস্থার নিজস্ব কোন মাঠও নেই। জজ হাইস্কুলের মাঠটিকেই খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়। তিন বছর ধরে ক্রীড়া ভবনটির এ ভগ্নদশা। মৌখিকভাবে এমপি ও উপজেলা চেয়ারম্যানের কাছে বলা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, সংস্কার করা হবে, ওই পর্যন্ত।